প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:০৭
সভাপতি হারুনুর রশীদ, সম্পাদক অশেষ তালুকদার
‘যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণ কর ‘ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. সুলেমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাড. দীপু রঞ্জন দাস।
.jpg)
ছবির ডানে সভাপতি হারুনুর রশীদ, বামে সম্পাদক অশেষ তালুকদার
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক মো. সুলেমান মিয়া। তিনি সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে শাল্লাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, শাল্লা উপজেলার সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী এবং হাওর ও জলবায়ু অধিদপ্তরের উপপরিচালক পল্লভ হুম দাস। এছাড়া বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সজল কান্তি দাস, বিবেকানন্দ দাস (রান্টু) এবং মো. দেলোয়ার হোসেন তালুকদার।
শেষে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে অ্যাড. হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অশেষ তালুকদার নির্বাচিত হন। একই সঙ্গে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন