তাহিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:২৪

তাহিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। উন্নয়ন  সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এপি’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বিকাশ এবং মায়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাশাদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকা মারজান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মহসিন খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসেন, সিনিয়র স্টাফ নার্স নুসরাত জাহান তানিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র ফ্যাসিলিটেটর শওকত হাসান, শংকর চন্দ, রুবেল মিয়া,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা

 


আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর স্বাস্থ্য বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার