প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:৩০
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর নবনিযুক্ত ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. জাকির হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ, সুনামগঞ্জ (পুসাস) এর প্রতিনিধিরা।
শনিবার বেলা ১১টায় ভাইস—চ্যান্সেলর প্রাক্তন ইসলামী বিশ্ববিদ্যালয়স্থ আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অফিসে পুসাস সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় ভিসিকে পুসাসের কার্যবিবরণী সম্বলিত ম্যাগাজিন উপহার প্রদান করা হয়।
সাক্ষাৎকালে পুসাসের প্রচার সম্পাদক ইসমাঈল আহমদ তালহা ও ইসলামী বিশ্ববিদ্যালয়স্থ জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সদরুল আমিন সাইম ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুসাস প্রতিনিধিগণ বলেন, সুনামগঞ্জের শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত সুবিপ্রবি ভিসি মহোদয় দক্ষতার সাথে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
উপজেলার খবর থেকে আরো পড়ুন