প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৭:০৮
মাদকাসক্ত অবস্থায় সুনামগঞ্জ পৌর শহরে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ নিয়মিত টহলে বের হন। সদর থানা থেকে বের হওয়ার পর জেলা দায়রা জজ ও জেলা প্রশাসকের বাংলোর সামনে সড়কে বেশামাল অবস্থায় সড়কের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উশৃঙ্খল আচরণ করেন হোসেন আহমেদ রাসেল। সড়কে বেশামাল আচরণ করে শান্তি শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে আটক পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, আমি নিয়মিত টহলে বের হওয়ার সময় দেখি এক ব্যাক্তি সড়কে মদ্যপ অবস্থায় মাতলামি করছে। এসময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তথ্য নিয়ে জানা যায় তিনি সাবেক কাউন্সিলর।
এর আগেও ২০২০ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যান হোসেন আহমেদ রাসেল। ২০১৯ সালে রোহিঙ্গা নাগরিকদের ভূয়া জন্মনিবন্ধনে সহায়তা করার অপরাধে পুলিশ বাদী হয়ে হোসেন আহমেদ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন