প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৮:৪৮
ছবি. সু.খবর ডেস্ক
বিশ্বম্ভরপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্বম্ভরপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তারের সাথে এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য জিয়াউর রহমান, সদস্য শুক্কুর আলী ও সদস্য উত্তরণ দাস জয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন