দেশবাসী চায় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৫:০৮

মুফতি শহীদুল ইসলাম পলাশী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট বুধবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা মডেল মসজিদের সামন থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা ইলিয়াছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুফতি শহীদুল পলাশী বলেন, বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি চায়। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। দেশবাসী চায় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। দেশের মানুষ আর চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন ও ফ্যাসিবাদ দেখতে চায় না। তারা একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা চায়। গত কয়েক দশকে ক্ষমতাসীনদের ব্যর্থতা ও অপশাসনের কারণে জনগণের প্রত্যাশা বারবার ভঙ্গ হয়েছে। তাই গণহত্যাসহ সকল অন্যায়, মানবাধিকার লঙ্ঘন ও দুঃশাসনের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে রাষ্ট্রকে জিম্মি হতে দেওয়া যাবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ইনসাফ, মানবিক মর্যাদা ও জনকল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার  সভাপতি মুফতি আব্দুশ শহীদ,  জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন।

এছাড়াও জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার