প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:৫৮
সু.খবর ছবি
২০ আগস্ট থেকে দেশে নৌ—শুমারি শুরু হচ্ছে। এই উপলক্ষে সুনামগঞ্জে নৌযান শুমারির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় এই সভা হয়।
সভায় জানানো হয়, দেশের সমুদ্রসীমা, উপকূলীয় এবং হাওরসহ অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজ করার লক্ষ্যে নৌ—পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে ২৯ আগস্ট নৌযান শুমারি পরিচালিত হবে।
সভায় জানানো হয়, সড়ক পথের যানের মতোই জলযানকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই কার্যক্রম দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এটি যথাযথভাবে সম্পন্ন হলে দেশের কোথায় কত নৌযান রয়েছে, এটি জানা যাবে। জলপথে অপরাধ প্রবণতা কমে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক তাপস চন্দ্র শীল’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর থানার ওসি রতন সেক প্রমুখ।
সভায় দেশের নৌযানের বর্তমান তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ—পরিচালক মুশফিকুর রহমান পারভেজ। একইসঙ্গে কীভাবে নৌশুমারি পরিচালনা করা হবে, সেটিও জানিয়ে দেওয়া হয়।
সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, নৌপুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন নৌসংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন