দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৬:৩২

সু.খবর ছবি

দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ শ্যামারচরের কুখ্যাত মাদক কারবারি ফুল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো— দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) এবং শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

অভিযানে এসআই মো. ইসমাইল, এএসআই দিবাস, এএসআই আব্দুল মোতালেবসহ দিরাই থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার