ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২২:৩৭

ভিডিও ক্যাপশন: স্টাফ রিপোর্টার ধর্মপাশা

ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে পূর্ণ রানী দাস নামে ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। পূর্ণ ধর্মপাশা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা স্বপন চন্দ্র দাসের মেয়ে ও ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।


ওইদিন দুপুর একটার দিকে পূর্ণ তার সমবয়সী আরো দুজন শিশুকে নিয়ে বাড়ির খানিকটা দূরে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে হঠাৎ ঘাটের সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। তখন তার সাথে থাকা শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক্ষণ খোঁজাখুঁজি করে। পরে স্থানীয় দমকল বাহিনীও এসে খোঁজ চালায়। ঘন্টা দেড়েক পর পূর্ণকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


সদর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার