ছাত্রশিবিরের ৫ কিলোমিটার ‘লেগাসি অব জুলাই’ ম্যারাথন

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৫:৫৭

‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ শীর্ষক ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়।

 


জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কাজির পয়েন্ট থেকে শুরু হয়ে আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানিয়েছেন, এতে সুনামগঞ্জ পৌর এলাকার বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীদের একটি অংশ বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, মিডিয়া সম্পাদক মাসুদ আহমদ এবং সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

 


ম্যারাথন শেষে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সমাপনী বক্তব্য দেন জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। তিনি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সচেতন থেকে দেশ ও সমাজের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার