প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৬:১৯
সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় শহরের আরপিননগর ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্তানে দাফন সম্পন্ন হয়। বিপুল সংখ্যক বিএনপি নেতা—কর্মীসহ মুসুল্লিরা জানাজায় অংশ নেন। বৃহস্পতিবার ভোর পাঁচটা ২০ মিনিটের সময় শহরের বাঁধনপাড়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫৩ বছর বয়সী এই বিএনপি নেতা। মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান তিনি।
.jpg)
আকবর আলী সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক বাঁধন ক্লাবেরও সভাপতি ছিলেন। আরপিন নগর ও বাঁধনপাড়া দুই মহল্লায়ই জনপ্রিয় ছিলেন তরুণ এই রাজনীতিক।
মৃত্যুর পর মরহুমের মরদেহ আরপিন নগরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের নেতা কর্মীরা তরুণ নেতাকে শেষবারের মত দেখার জন্য ভিড় করেন।
বেলা দুইটায় আরপিন নগর ঈদগাহ্ ময়দানে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুনামগঞ্জ—৪ (সদর—বিশ^ম্ভরপুর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, বিএনপি নেতা অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, অ্যাড. মাসুক আলম, আতম মিছবাহ্, অ্যাড. শেরেনুর আলী, আনিছুল হক, মুনাজ্জির সুজন, জুয়েল মিয়া, মোর্শেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে সুনামগঞ্জ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি’এর সভাপতি মো. শামছুল হক এক বিবৃতিতে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়েছেন চেম্বারের সহসভাপতি এনামুল হক। এছাড়া বাঁধন ক্লাবের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন