প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:৪৪
সংগৃহীত ছবি
দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস-এসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। কিছু সহজ অভ্যাস এসব রোগ থেকে আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।
এক নজরে দেখে নিন, নিজেকে সুরক্ষিত রাখার সেই ৭টি অভ্যাস কী হতে পারে-
১. ফুটিয়ে বা নিরাপদ উৎসের পানি পান করুন।
২. খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন।
৩. খাবার সব সময় ঢেকে রাখুন।
৪. রাস্তার কাটা ফল বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।
৫. ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খান।
৬. বাসার পানির ট্যাংক ও সংরক্ষণ পাত্র নিয়মিত পরিষ্কার করুন।
৭. শিশুদের নিরাপদ পানি পান করান এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
সচেতনতার এই সাতটি ছোট ছোট অভ্যাসই অনেকাংশে কমিয়ে দিতে পারে নানা ধরনের পানিবাহিত রোগের ঝুঁকি।
সূত্র: সময় টিভি.কম
জাতীয় থেকে আরো পড়ুন