ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ 

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:২০

সংগৃহীত ছবি 

ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি করে জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তার আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। 


ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমার সঙ্গে এর আগে অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং হয়েছে—সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডরের সঙ্গে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের বিষয় আছে—সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”  

 

ভারতের কাছে আগের মতো ডিজেল চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে। সেখান থেকে ডিজেল আসে। তাদের বলেছি আরও বেশি দেওয়ার জন্য।” 


লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস ছিল না, যার কারণে পাওয়ারপ্ল্যান্ট বন্ধ হয়ে গিয়েছিল। এখন গ্যাস এসেছে, আবার চালু হবে।” 


বিদ্যুতের ভুতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমরা বলি—বিল নিয়ে আসতে তখন তো কেউ আসে না।  সেদিন একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিলেন তার বিল বেশি এসেছে। আমাদের লোক গিয়ে পরীক্ষা করে দেখেছে। তার বাসায় ২ টনের এসি ব্যবহার করেন। তার ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে। এত কিছু চালানোর পরও যদি ৭ হাজার টাকার বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এত কিছু চালানো যায়।”   জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। 

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার