প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:০৪
সংগৃহীত ছবি
গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিনদিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, এখনো ফ্রিজিং চলছে এবং এটা শেষ হয়ে গেলে বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। "সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেসার যে কমে গেছে, সেটা উন্নত হবে। মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সেই মতো উত্তোলন করতে পারবো”।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই তিন দিন লাগবে।
“এটা বন্ধ হবার আগে যেমন ছিলেন, তেমনই হবে,” বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি বিভাগ.গ্যাস
সূত্র : সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন