তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৯:৩১

তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আনন্দবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা। আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন আব্দুস সাত্তারকে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।  এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামের  কাছে হস্তান্তর করা হয়।

 


ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিস ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার