প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:৪৩
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সাচনা বাজারের জয়নাল আবেদীন কটন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক শহিদুল ইসলামের দোকান থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা ৫০ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন ও উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সুরঞ্জিত রায়।
এব্যাপারে ইউএনও বলেন, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন