৪ কর্মকর্তাকে নির্দিষ্ট বিষয়ের দায়িত্ব প্রদান

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:৩৭

সরকারি সেবা সহজীকরণ

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সেবাসমূহ জনসাধারণের জন্য আরো সুসংগঠিত, স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের তথ্য প্রদান, আবেদন ও অভিযোগ গ্রহণের জন্য চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

 


জারি করা অফিস আদেশ অনুযায়ী, নির্দিষ্ট বিষয়ের তথ্য ও সেবা পেতে নিচের কর্মকর্তাদের সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ (মোবাইল: ০১৭৩০৩৩১১০৫) আইন—শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান রোধ, বর্ডার হাট, মোবাইল কোর্ট, টাস্কফোর্স অভিযান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবেন।

 


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল (মোবাইল: ০১৭৩০৩৩১১০৩) জলমহাল ও বালুমহাল ইজারা, ভূমি উন্নয়ন কর, নামজারি, রিভিউসহ ভূমি সংক্রান্ত তথ্যের দায়িত্ব সামলাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান (মোবাইল: ০১৭৩০৩৩১১০৪) শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সেবা, আইসিটি, শিল্পকলা এবং দূরারোগ্য ব্যাধির আর্থিক সহায়তার বিষয়টি পরিচালনা করবেন।

 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান (মোবাইল: ০১৭৩০৩৩১১০২) জাতীয় ও বিভিন্ন দিবস উদযাপন, এনজিও কার্যক্রম প্রত্যয়ন এবং বিভিন্ন সরকারি দফতরের সমন্বয়ের সার্বিক দায়িত্বে থাকবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে বক্তব্য প্রদানসহ জেলা প্রশাসনের সেবাসমূহ দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার