ধর্মপাশায় বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:৪১

ধর্মপাশা উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন। 


শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সঞ্চিত অর্থায়নে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান, শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে সাধ্য অনুযায়ী বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার