ব্রাহ্মণগাঁওয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত 

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১১:০০

সু.খবর ছবি

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

বুধবার অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি, সম্প্রীতি,  সিরাত ও সুন্নাহ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

 


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদে বরহক শাহ বুলবুল আলম (দা. বা.)।


অথিতি হিসাবে উপস্থিত ছিলেন -বাহ্মনগাঁও গ্রামের  শালিসি ব্যাক্তিত্ব ও সাবেক মেম্বার  আব্দুল মতিন,মহিবুর রহমান, সাবেক মেম্বার খলিলুর রহমান, বর্তমান জহুর মিয়া, বাহ্মনগাঁও আদর্শ নুরানী হাফিজিয়া মাদরাসার মুহতামিম-মাওলানা এনামুল হক,উক্ত গ্রামের মসজিদের ইমাম-মাওলানা তাজ উদ্দিন,সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবের কাউন্সিলর মোশাররফ হোসেন,ডিসি কোর্টের জারীকারক লিমন আহমদ, এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 


আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 


এলাকার সর্ব শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসুল্লিগণের অংশগ্রহণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় এবং আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার