প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৩
সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার (২৬ আগস্ট) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত এ কমিটিতে মো. জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং সৈয়দ তালহা আলমকে আহ্বায়ক করা হয়েছে। দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাইফুস শারফিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলী আসগর ইমনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে ব্যারিস্টার জায়নাল আবেদিন ও সাঈদ আহমদ সবুজকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া হাফিজ মোশাহিদ আলী, মো. রকিব মিয়া ও আলী আহমদকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব অর্পন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাবুল চন্দ, হাজি আনোয়ার মিয়া, ফরিদ আহমদ, বদরুল আলম, শামসুল হক, জসিম উদ্দিন, আজাদ মিয়া, আলী আহমদ, হাফিজুর রহমান, সমর আলী, মাও. ওয়েস আহমদ, আবদাল মিয়া, মোছা. রুবিয়া বেগম, লিপি আক্তার, নজরুল ইসলাম, কিবরিয়া, শেখ আবদুল মজিদ, আমিনুল হক রুবেল, কাজল মিয়া, শুকুর আলী, মোবারক আলী, জান্নাতুল ফেরদৌস ও মোছা. আমেনা বেগম।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
আহ্বায়কের দায়িত্ব পেয়ে সৈয়দ তালহা আলম বলেন, দলের কেন্দ্রিয় নেতারা আমার উপর ভরসা রেখেছেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সুনামগঞ্জে দলকে সুসংগঠিত করতে যা যা করা দরকার নেতাকর্মীদের সাথে নিয়ে আমি তা করবো৷
উপজেলার খবর থেকে আরো পড়ুন