প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৫
ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেটের ছাতক প্রতিনিধি সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার বড় ভাই মরহুম কাজী ফরহাদ মিয়া-স্বাধীন (৫৪)-এর কুলখানি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর কোনাবাড়ি গ্রামে মরহুমের নিজ বাড়িতে এই কুলখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, আলেম-ওলামা, মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। উপস্থিত ছিলেন—মৌলভী শফিকুল ইসলাম, আবদুন নূর খান, আবদুস শহিদ, ফারুক মিয়া তালুকদার, কাজী গিয়াস মিয়া, ইসলাম উদ্দিন তালুকদার, ইউপি সদস্য মফিজুর রহমান পর্তাব তালুকদার, কাজী সুহেল মিয়া, কাজী সেলিম মিয়া, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব খালেদ মিয়া, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক মিয়া, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. নুর উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক জানে আলম, পাপলু মিয়া, হাফেজ ফখরুল ইসলাম, হাফেজ আবদুল হালিম, হাফেজ আবদুল হাফিজ, কাজী বিল্লাল মিয়া, ছামির উদ্দিন, আমির উদ্দিন, কাজী আহমদ আলী, কাজী সাজু মিয়া, কাজী রুহেল মিয়া, শামছুল ইসলাম সুমন, কাজী আফছর উদ্দিন মিছলু ও কাজী রুবায়েত শিমুল প্রমুখ।
উল্লেখ্য, সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র একদিন পর, গত ২৯ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন কাজী ফরহাদ মিয়া-স্বাধীন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন