সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট ও মহাসিং নদী খননের দাবিতে সভা

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ২২:৩৭

দেখার হাওরের বোরো ফসল রক্ষা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে মহাসিং নদীসহ সব খাল-বিল খনন এবং বৈরাগীমারা সলিমপুর সংলগ্ন কুরিয়ার বাঁধে মাছের চলাচলের সুযোগ রেখে স্লুইসগেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি বাহাদুরপুর গ্রাম কমিটির এক সভায় বক্তারা এই দাবি জানান।

আব্দুস সালামের সভাপতিত্বে এবং তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, শ্রমিক নেতা আইয়ুবুর রহমান ও আলী আকবর। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় কৃষক নেতা আবুল কাশেম ও সালেকনুরসহ অনেকে।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঋণ নিয়ে সার, বীজ, ডিজেল ও ট্রাক্টরের বিপুল খরচ জুগিয়ে প্রতিবছর বোরো ধান উৎপাদন করতে হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ ও অকাল বন্যা বা জলাবদ্ধতার কারণে হাওরের একমাত্র ফসল পানির নিচে তলিয়ে যায়।"

কৃষক নেতারা অভিযোগ করেন, হাওরের স্বাভাবিক পানি প্রবাহকে তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বেরীবাঁধ নির্মাণ করায় প্রতিবছর এই অঞ্চলের কৃষকদের বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সভায় অবিলম্বে হাওরের স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করতে এসব বাঁধ অপসারণ, মহাসিং নদী ও সংযুক্ত খাল-বিল খনন এবং সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণের জোর দাবি জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার