কবিতা

তোমার জন্য মন পুড়ে

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:১০

তোমার জন্যে পুরো নিশি দিন এ মন পুড়ে
অধরা তুমি দেওনা ধরা, থাকো দূরে।
তোমায় রেখে কোথাও যাওয়ার সাধ্য নাই
মাথার ভেতরে, হৃদ গহীনে তোমার ঠাঁই।
গোলাপ রাঙা এক প্রভাতের মিষ্টি হাওয়া
এরই ঘ্রাণে প্রাণের মাঝে তোমায় পাওয়া।


গোঁধুলী বেলায় পাখি উড়ে যায় আপন নীড়ে
রাখাল আমি তোমার কাছেই যাই ফিরে।
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কিছু ভাবছো বুঝি ?
জোঁনাকী আলোর পথটি ধরে তোমায় খুঁজি।
জোছনা রাতে চাঁদের সাথে কও কথা
চাঁদ বলেছে বলতে তাকে মোর ব্যথা।


মধ্য রাতের সখ্য তোমার জুঁই চ্যামেলী হাসনাহেনা
হৃদয় আমার গন্ধে মাতাল আমার প্রাণে দেয় হানা।
তোমার জন্য ঘোর কাটেনা ভোর আসেনা একলা রই
তোমার মাঝেই তুমি খুঁজি সকল কাজে হন্যে হই।
ভালোবাসার কাঙ্গাল আমি বসত তুমি মন জুড়ে
আমি পুড়ি সব কিছুতে, তোমার কিগো মন পুড়ে ?

৩০/০৮/২০২৬

( রোমান্টিক সিনেমা-নাটক বন্ধে লিগ্যাল নোটিশের বিপরীতে একটি রোমান্টিক কবিতা ‘তোমার জন্য মন পুড়ে’ )

 

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার