সাচনা বাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২৩:০৭

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার সন্ধ্যায় সাচনা বাজার বটতলায় সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে সভা হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. রজব আলী। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ।

 


‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অজিত পাল, মো. আলাই মিয়া, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম ও কোষাধ্যক্ষ নিরঞ্জন রায়।
‎সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. কবির আলম, ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদশা,আবুল কালাম তালুকদার, মো. জিয়াউর রহমান।

 


‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, সাচনা বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ব্যবসায়ীসহ বাজারে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, বাজারের নষ্ট সিসি ক্যামেরাগুলো দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া প্রতিটি দোকানের সামনে লাইট লাগানোসহ দ্রুত আরো ২/৩ জন পাহারাদার নতুন নিয়োগ দেওয়ার জন্য বণিক সমিতিকে পরামর্শ দিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার