প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২৩:৫৪
বিশ্বম্ভরপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বিদ্রোহী কবি নজরুলের রচিত কবিতা আবৃত্তি করেন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্লাহ ভূইয়া, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রমজানুল হক, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, উপজেলা জাসাস এর আহবায়ক সৈয়দ আহমদ আশেকী, উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ কামরান প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন