প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২৩:৫৬
নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাধারমণ দত্তের মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।
এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক নুরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, মৎস্য কর্মকর্তা আল আমীন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশিত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন