জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২৩:৫৯

জগন্নাথপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যাগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়নকল্পে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার সকালে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। 

 


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন’এর সঞ্চালনায়  প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপনা করেন  জি আই এস স্পেশালিষ্ট বেটস সাকিব হাসান। 
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ পরিদর্শক নুরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম।  

 


এছাড়াও বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ। 
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার ছয়টি সড়কে প্রাথমিকভাবে গ্রামীণ সড়কের কোররোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার