শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে মাদক বিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ। আগামী এক বছরের জন্য অনুমোদিত ৭৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে জারি করা নোটিশের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুনুর রশীদ হারুন এবং সিনিয়র সহ—সভাপতি হয়েছেন কামাল হোসেন। কমিটিতে সহ—সভাপতি হিসেবে রয়েছেন আলী নূর, আলেখ উদ্দিন, হোসাইন আহমদ জিতু, খাইরুল ইসলাম, কাবিদুল ইসলাম, শব্দেন নূর আহমদ সাগর, সুজাত মিয়া তালুকদার, আফরোজ আলী, মুক্তাদির তালুকদার, মুফতি এহসান রেজা, সুহেল আহমদ, জসিম উদ্দিন ও সাবিজ মিয়া।

 


সাধারণ সম্পাদক করা হয়েছে আলী আহমদ দুলালকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুল ইসলাম। এছাড়া সহ—সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আহমেদ দুরন্ত, রুম্মান আহমেদ, রাজীব হোসাইন, সাইফুর রহমান, মারুফ আহমেদ, গুলজার আহমদ, আনসার মিয়া, ফাহিম আহমদ, তালুকদার শহিদ নূর, জুবেল আহমদ, মারজান আহমদ ও খাইরুল আলম সাব্বির। 

 


কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলমগীর হাসান ওহী। সহ—সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ আহমদ, সাখাওয়াত হোসেন নাঈম, নাঈম মিয়া, আনছার মিয়া, ছাব্বির আহমদ, সাইম আহমদ, সারোয়ার রহমান নারুল, মুজাহিদ হাসান, মো. হাসান মাহমুদ, শাখাওয়াত হোসাইন টিপু, খালেদ আহমদ ও শাকিব খান। অর্থ সম্পাদক হয়েছেন জাহিদুল ইসলাম এবং সহ—অর্থ সম্পাদক মাহিন আহমদ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাইদ, সহ—দপ্তর সম্পাদক হয়েছেন রাকেল মিয়া।

 


প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক হোসাইন, সহ—প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আরিম শাওন, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত আহমদ, সহ—শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন মুরসালিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. হাম্মাদ আহমদ, সহ—ধর্ম বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী, যুব বিষয়ক সম্পাদক  সামছুল আলম হাসান, সহ—যুব বিষয়ক সম্পাদক সৌরভ খান অয়ন, আইন বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, সহ—আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক ইয়াহিয়া পারভেজ, সহ—ক্রীড়া সম্পাদক সায়েফ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সুলতান আরেফিন ইমন, সহ—সমাজকল্যাণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সহ—ছাত্র বিষয়ক সম্পাদক তারেক হোসাইন।

 


এছাড়াও কমিটিতে মানছুর আহমদকে কার্যনির্বাহী সদস্য ও আরো ১৬ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।
সংগঠনটির নবনির্বাচিত কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুন, সিনিয়র সহ—সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শান্তিগঞ্জ উপজেলা শাখা কাজ করবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার