কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, বিএনপি নেতার মামলায় আসামি তালিকায় সাংবাদিক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৪

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের মিছিলের ঘটনায় আসামী করা হয়েছে তাহিরপুর উপজেলার সাংবাদিক শওকত হাসান সৈকতকে। সৈকত দৈনিক কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও স্যাটেলাইট টেলিভিশন আরটিভির ডিজিটাল প্রতিনিধি। মামলার বাদী মধ্যনগর উপজেলার  বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। 

শুক্রবার দিনে মধ্যনগর উপজেলার সীমান্ত সড়কে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের নেতা কর্মীরা।  রবিবার সাংবাদিক সৈকত সহ ৪৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাটি এফআইয়ার হিসেবে গ্রহণ করে মধ্যনগর থানা। 

 


কোন তথ্য প্রমাণ ছাড়া এক উপজেলার ঘটনায় আরেক উপজেলার একজন পেশাদার  সাংবাদিকের নাম আসামি হিসেবে দেওয়ায় ক্ষুব্ধ হন সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীরা।
ঢাকা পোস্টের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তামিম রায়হান বলেন, কারা মিছিল করেছে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার হয়েছে। এই মিছিলে কোথাও সাংবাদিক সৈকত ছিলেন না। তবু তাকে হয়রানী করার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সাথে আসামি করা হয়েছে। আমরা এই মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিক সৈকত বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলেও ছিলাম না। অন্য থানার একটি ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। আমাকে আসামি করার কোন কারণ আমি বুঝে ওঠতে পারছি না।

 


জেলা বিএনপির আহ্বায়ক কমিটির  স্বাক্ষরক্ষমতা প্রাপ্ত সদস্য অ্যাড. আবদুল হক বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা হতে পারে। পুলিশ তদন্ত করে সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেবপ, না পেলে নাম বাদ দেবে। 

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও ফোন না ধরায় মধ্যেনগর থানার ওসির বক্তব্য জানা যায়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)  সুজন সরকার জানান, মামলার বাদী পুলিশ নয়, অন্য একজন। মামলা তদন্ত করে ঘটনার সাথে কোন সম্পৃক্ততা না পাওয়া গেলে, পরবর্তীতে বাদ দেয়া হবে। নিরঅপরাধ কাউকে হয়রানি করা হবে না। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার