রেড ক্রিসেন্ট ইউনিটের ‘মডেল ব্রাঞ্চ’ উদ্বোধন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২০

সুনামগঞ্জে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ‘মডেল ব্রাঞ্চ’—এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় এই নতুন ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে আন্তর্জাতিক ও কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট—রেড ক্রসের প্রতিনিধি দল এ অনুষ্ঠানে অংশ নেন।

 

 

 

 

 


উদ্বোধনী অনুষ্ঠানে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এঁরা হলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম, সেক্রেটারি জেনারেল মো. হাবিবুর রহমান খান, ডেপুটি সেক্রেটারি জেনারেল এহছান—ই—এলাহী, পরিচালক সায়মা ফেরদৌসী, চেয়ারম্যানের পিএস আসিফ আলমাস আলমামুন এবং পিঅ্যান্ডডি বিভাগের মো. রকিবুল আলম।
এছাড়াও হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লেউরি এবং কো—অপারেশন কোঅর্ডিনেটর শুভাশীষ দাস, ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেশন সোনাক্ষী দে এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আদিথ শাহ দুর্জয়, সুইস রেড ক্রিসেন্ট: সিনিয়র ম্যানেজার (কান্ট্রি প্রোগ্রাম) সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুকেশ সিং এবং সিনিয়র ম্যানেজার (পার্টনারশিপ অ্যান্ড এনএসডি) মো. কামরুল হাসান সহ সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্থানীয় নেতৃবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


অনুষ্ঠানে বক্তারা জেলা ইউনিটের অবকাঠামোগত অগ্রগতির কথা স্মরণ করে বলেন, মাত্র এক বছর আগেও এখানে উপযুক্ত ভবন বা কার্যক্রম পরিচালনার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। নানা সীমাবদ্ধতা অতিক্রম করে অবশেষে জমির ব্যবস্থা হয়েছে এবং বর্তমানে ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় আমরা সততার সঙ্গে কাজ করে যেতে চাই।
তারা আরও আশা প্রকাশ করেন যে, এই মডেল ব্রাঞ্চ চালুর মাধ্যমে সুনামগঞ্জ জেলাজুড়ে জরুরি মানবিক সহায়তা প্রদান, দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ এবং সামাজিক সেবামূলক উদ্যোগসমূহ আরও গতিশীল ও সুসংগঠিত রূপ পাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার