বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

 


মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা বিএনপির  উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয় শোভাযাত্রা।  দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনে শোভিত বিশাল শোভাযাত্রার নেত্বত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড আব্দুল হকসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছননগরের বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত চত্তরে গিয়ে শেষ হয়
শোভাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার