প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৭
জামালগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দলীয় কার্যলয়ে উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজিজুর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজির আলি, সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক উসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন