প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৬
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাল্লা উপজেলা বিএনপির উদ্যোগে কলেজ রোডস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সদস্য শহিদুল ইসলাম, আটগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জুনেদ মিয়া, হবিবপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলামিন মিয়া, বাহাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদ হোসেন সাগর ও শাল্লা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আবু সাইদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান মিয়া ও ছাত্রদল নেতা শাকিল আহমেদ।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় কার্যক্রম এবং দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে আগামী দিনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর উপজেলা জামে মসজিদ ও থানা মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন