জনগণের সেবাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: এমপি কামরুল

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩২

সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যেমন জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপি কখনো দেশের সঙ্গে গাদ্দারি করেনি।

 

 

 

 

 


মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যনগর থানার সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপির নেতাকর্মীদের সে পথে হাঁটলে চলবে না। জনগণের পাশে থাকতে হবে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে। এসময় তিনি ইউএনও অফিস, থানা বা কোনো সরকারি দপ্তরে দালালি, তদবির, অনিয়ম কিংবা সাধারণ মানুষকে হয়রানি করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

 


এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যনগর উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যনগর থানার সামনে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আবুল বাশারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ—সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার