ছাতকে জাবা নার্সিং ইনস্টিটিউট’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫০

শিক্ষা ও চিকিৎসা সেবায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ছাতকে যাত্রা শুরু করেছে ‘জাবা নার্সিং ইনস্টিটিউট’। সোমবার সকালে শহরের রহমতবাগ মহল্লায় ছাতক—গোবিন্দগঞ্জ সড়কের পাশে জাবা কুরআনিক গার্ডেনে শিক্ষার্থীদের কোরআন খতমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রস্তাবিত ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাবা নার্সিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াগাঁও—গনেশপুর ত্বকবিয়াতুল উলুম মাদ্রাসার মোহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ—সভাপতি সাংবাদিক সাকির আমিন, জাবা কুরআনিক গার্ডেনের মোহতামিম মাওলানা মহিবুর রহমান ওসমান, শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল হাফিজ, উজ্জীবক সুজন তালুকদার, জামিল আহমদ, আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, এ ইনস্টিটিউটটি চালু হওয়ায় ছাতক, দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকার নারী শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের হতাশা ও আশঙ্কা কেটে যাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার