জামালগঞ্জে পূজা উদযাপন পরিষদের সভা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২

‎জামালগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার দুপুরে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু। 


উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শীতেষ রায় চৌধুরী, সিন্ধু ভূষণ তালুকদার, সমাজসেবা সম্পাদক বিমল দাস, পূজা উদযাপন পরিষদের বেহেলী ইউপি সভাপতি পংকজ সরকার, জামালগঞ্জ উত্তর ইউপি সভাপতি গোবিন্দ দাস, ফেনারবাক ইউপি সভাপতি শুধাংশু তালুকদার, সাচনাবাজার ইউপি সভাপতি বিমল দাস, ভীমখালী ইউপি সাধারণ সম্পাদক কিপন রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক সজিব বণিক।
‎সভায় উপজেলায় ৫৫টি দূর্গা পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার