ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও বস্ত্র জব্দ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩০

গ্রেপ্তার চোরাচালানকারী

ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ি ও লেহেঙ্গাসহ জহিনূর (২৮) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জহিনূর বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।

 


এসআরবি সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এসআরবি—৯, সিপিসি—৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায়— ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি ভুসি মালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি পিকআপে অবৈধ ভারতীয় মালামালসহ কয়েকজন অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বিকালে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধভাবে ভারত থেকে আনা প্রসাধনী ও পোশাক রয়েছে। পরবর্তীতে পিকআপে রাখা ১৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭৩ পিস শাড়ি, ১৭ পিস লেহেঙ্গা, ১৪৩৪ পিস ফেসওয়াশ, ২৬৭ পিস সানস্ক্রিন, ৪১০ পিস ময়েশ্চারাইজার, ৬ পিস শেকমার্ক মিল্ক এবং ৫ পিস প্রোটিন পাউডার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্য ও পিকআপ ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

 

 


জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জহিনূর জানায়, সে পণ্যগুলো ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।
সিলেট এসআরবি—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত মালামাল ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি—৯ এর গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার