হামলা করে বীরদর্পে পালানো ঘাতক মিলল খাটের নীচে

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৪

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা রক্তাক্ত

সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে রক্তাক্ত হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দাসহাটি গ্রাম থেকে শ্রাবণ নামের তরুণকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। পূর্ব সুলতাপুরের জুনাব আলীর ছেলে শ্রাবণ এই ঘটনায় দায়েরকৃত মামলার ২ নাম্বার আসামি, বাকি আসামি এখনো পলাতক। 

 

 


পুলিশ জানায়, শহরের আলোচিত মামলার এজাহার নামীয় মূল আসামি শ্রাবণ দিরাই থানার রিমোট এলাকায় পালিয়ে আছে। এই তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এসআই ইকবাল এবং এসআই পলাশের নেতৃত্বে দিরাই থানার পুলিশের সহায়তায় দুই ঘন্টা ট্রলার নিয়ে নদী পথ পার হয়ে আসামির অবস্থান সনাক্তের পর ভাটিপাড়া ইউনিয়নের দাসহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আধাঘন্টা চেষ্টার পর তাকে একটি বাড়ির খাটের নিচে পাওয়া যায়।  

 

 


প্রসঙ্গত. আহত অভিভাবক শাহজাহানের ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী এহসানুল হক কোচিং শেষে বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাকে মারপিট করে। বিষয়টি থানা কর্তৃপক্ষকে অবহিত করার পর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেলে এহসানুল হক হাছননগর ময়না পয়েন্টে তার খালার বাসা থেকে ঘটনার কিছু সময় আগে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ঘটনাস্থলে আসা মাত্র আসামিরা তাকে ঘেরাও করে থানাতে কেন অভিযোগ করা হয়েছে এর কৈফিয়ত চায়। এ ঘটনা প্রত্যক্ষদর্শী একজন মোবাইল ফোনে তার পিতা শাহজাহানকে জানালে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাহজাহান ছেলেকে আটক করার কারণ জানতে চান। এ সময় আসামিরা রড, হেস্কো ব্লেড ইত্যাদি দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

 


সুনামগঞ্জ সদর মডেল থানার ওসিা মো রতন সেখ বলেন, শহরের একটি আলোচিত ঘটনা এটি। ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে পিতা রক্তাক্ত। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে দিরাই উপজেলার দুর্গম এলাকা থেকে অভিযান চালিয়ে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার