দুই দিনব্যাপী যাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের আয়োজনে  উৎসব হয়।

 


শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের দ্বিতীয় ও শেষ দিন জেলা শিল্পকলার একাডেমির হাছন রাজা মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘সিঁদুর দিয়ে কিনলাম’ যাত্রাপালা। এর রচনা করেছেন মহাদেব হালদার এবং নির্দেশনায় রয়েছেন আব্দুল কাদির।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাদীর আহমেদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, পুলিশ সুপার জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইফুল্লা হাসান জুনেদ, নাট্য ব্যক্তিত্ব মনজু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লু রহমান, নুরুল আমিন চৌধুরী, যাত্রা সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুক্লা রায় চৌধুরীসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার