এলজিইডির অফিস সহকারীকে প্রত্যাহারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

জামালগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সদ্য বদলি হয়ে তাহিরপুরে পদায়ন হওয়া অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার পূর্ববাজারে ‘সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মানববন্ধন হয়।

 


তাহিরপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোছায়েল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সচেতন তাহিরপুরবাসীর পক্ষে অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. সুহেল আলম, মো. রুহুল আমিন, মোস্তাক আহমদসহ স্থানীয় সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বক্তারা মো. মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, জামালগঞ্জ এলজিইডিতে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বদলি করা হয়েছিল বলে দাবি করেন বক্তারা।
পরবর্তীতে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে তাহিরপুর উপজেলায় পদায়ন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে তাহিরপুরে পদায়ন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

 


বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে তার তাহিরপুরে পদায়নের বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তারা দ্রুত তাকে তাহিরপুর থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মোফাজ্জল হোসেন মিলনকে তাহিরপুরে রাখা হলে স্থানীয়ভাবে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার