নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলা কমিটি অনুমোদন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩

তথ্য অধিকার আইন—২০০৯ এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক তথ্য অধিকার ফোরামের জেলা শাখার অধীন ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

 

 


অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত উপজেলা কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা বজায় রাখা।
জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত উপজেলা কমিটির সকল পদধারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় তথ্য অধিকার আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শাহ কামাল, ওবায়দুল মুন্সী, মো. রাজু আহমেদ, সুহেল আলম ও ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মাইনুদ্দীন ও শাহ মোশাহিদ আলম ফয়সল। 

 


উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি রাকিব মিয়া তালুকদার, সহসভাপতি একরামুল হক সেলিম, সাধারণ সম্পাদক বায়োজিত আহমেদ রাসেল, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ, ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছালিক ও সাধারণ সম্পাদক সুজন তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন হিল্লোল, ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি মোফাজ্জল হাসান এবং শাল্লা উপজেলা কমিটির সভাপতি তারেক মিয়া।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার