ধর্মপাশার ৭০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৭

ধর্মপাশায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে প্রধান শিক্ষকদের কাজ করতে হচ্ছে। এ কারণে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক দায়িত্ব সামলাতে গিয়ে শিক্ষকদের ওপর বাড়ছে চাপ। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আর ২৮টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক রয়েছেন। শিক্ষকদের ভাষ্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি প্রতিবেদন তৈরি, অনলাইন তথ্য হালনাগাদ, সভায় অংশগ্রহণ ও উপজেলা শিক্ষা অফিসে যাতায়াতসহ নানা দাপ্তরিক কাজে সময় দিতে গিয়ে শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। এতে পাঠদানে স্বাভাবিক মনোযোগ ও সময় দেওয়া কঠিন হয়ে পড়ে।

 


অভিভাবক গুলেনুর মিয়া বলেন, শিক্ষকদের অফিসের কাজ বেশি থাকলে তার প্রভাব ক্লাসেও পড়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদ বলেন, বর্তমানে যারা চলতি দায়িত্বে রয়েছেন তারা মূলত পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা। শূন্য পদে নিয়োগ ও পদায়নের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার