লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সভা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৩

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

 


সভায় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচন এবং ভবনের নকশা সম্পর্কিত আলোচনাসহ ক্যাম্পাস উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
এসময় বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে লিডিং ইউনিভার্সিটি পরিপূর্ণ জ্যোতি বিকাশ করে চলছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা থাকায় শিক্ষার্থীদের অভিভাবকগণও তাদের ছেলেমেয়েদের নিরাপদ যাতায়াতের বিষয়ে চিন্তামুক্ত।

 


সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণের মধ্য দিয়ে এর অবকাঠামোগত উন্নয়ন আরো একধাপ এগিয়ে গেলো। তিনি আরও বলেন, এখানে সুপরিসর লাইব্রেরীসহ শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্টিন চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালকদের জন্য ড্রাইভার শেড ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ করার লক্ষে প্রতিবছর গবেষণা প্রকল্পে বরাদ্দ দেওয়াসহ শিক্ষার মান ও গবেষণা কার্যক্রমকে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে লিডিং ইউনিভার্সিটি।

 


সভায় লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, সৈয়দ আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার  লূৎফর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এবভাইরনমেন্টাল বিভাগের প্রফেসর ড. মোস্তাক আহমেদ, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, সহকারি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) সুমিত রায় এবং ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ও সহকারি ইঞ্জিনিয়ার (সিভিল) অরবিন্দ রয় উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার