জামালগঞ্জে ১০০ তালগাছের চারা রোপণ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৫

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জামালগঞ্জে হালির হাওরের সড়কের পাশে ১০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। ‎মঙ্গলবার উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে তালগাছের চারা রোপণ হয়।‎ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 


‎বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস, ইউনিয়ন দলনেতা—দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন।

 


‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। হাওরাঞ্চলের সড়কের পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার