প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৩
তাহিরপুর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্বপ্নের সন্ধান যুব ফোরাম। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্বপ্নের সন্ধান যুব ফোরামের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীকে তাহিরপুরে স্বাগত জানান এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্বপ্নের সন্ধান যুব ফোরামের সভাপতি আযহা মিয়া, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, প্রচার সম্পাদক রাশিয়া বেগম, মানিক, বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন