নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ রুখে দাঁড়াবে

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫

সমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

‘আবার কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে’ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডাক—টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

 


দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 


কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা বাংলাদেশের জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিক্ষোভ ও সমাবেশ করেছি। তিনি বলেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, এই স্বৈরশাসক সারা দেশকে লুটপাট করেছে এবং অনেক গুম—খুনের মাধ্যমে জনরোষের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা আবার কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।

 


তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশের মতো সুনামগঞ্জেও সব উপজেলা ও পৌরসভায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে, যাতে কোনো নৈরাজ্যকারী ও ষড়যন্ত্রকারী কোনো ক্রমেই নৈরাজ্য ও ষড়যন্ত্র বিস্তার করতে না পারে।

 


শনিবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদের আহমদ, আকবর আলী, আনিসুল হক, রেজাউল হক, শামসুল হক নমু, আ.ত.ম. মিসবাহ, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম প্রমুখ। 

 


এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার