কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৫

দশ 
ক্ষমতার অলৌকিক অভয়মুদ্রাবঞ্চিত মানুষের চিরদিন 
পৃথিবীতে নিঃস্ব হতে হতে কষ্টের অনলে পুড়ে পুড়ে কাটে দিন
যুদ্ধের নেতা জনতা ক্ষমতা পায় না জুলাই যুদ্ধ বেকার বটে    
যৌথপুঁজিপদদাস ক্ষীর খায় উপসত্ত উঠে মুচ্ছুদ্দির ঘটে

জুলাই যুদ্ধের জনতার নাকে ঝুলে প্রতিশ্রম্নতির মূলো আচানক  
লগ্নি পুঁজির দালাল চেটেপুটে স্বার্থ লুঠে রাজনীতি ভয়ানক
এক ফ্যাসিবাদ দেশ ছাড়ে মুচ্ছুদ্দির দর্মা বাড়ে শাসনের কেতা   
বাড়ে চাল—ডাল—মাছ—মাংস—তেল—তর্কারির দাম বাড়ে সহিংসতা      

দলকানা লোকে রাজনীতি করে সরকার নাচে দলের কেতায়
মুচ্ছুদ্দিরা দারুণ কের্দানি জানে দলকানাদের তুড়িতে নাচায়  
ভেঙ্গে জনতার মস্তকে কাঁঠাল খায় মস্তান দল মস্তিছে মজে 
দল জনতার হাত ছাড়া রাষ্ট্র দলদাস সরকারি সব কাজে    

এই রাজনীতি কুবেরবাঞ্চিত বটে এবং ফ্যাসিবাদের বাবা 
মহাপরিকল্পনার মহাফাঁদÑ খাঁইÑ চুটিয়ে লুণ্ঠনÑ কালো থাবা \ 

 

 

এগারো 

দলবল নিয়ে দল সরকার হয়ে উঠে চালক জঙ্গি চ্যালারা 
আন্ধেরা কামে দড় টাকার কুমির বনে ধরে চুতিয়া চেহারা 
সংসদে সং বসে ঢং করে অভিনব ঠগী তরমুজ তাড়– 
রাজনীতি বটে তাফাল দারুণ খায় ধুম সম্পদ সিদ্ধির দারু

মুৎচ্ছুদ্দি নেতাজির চ্যালাচক্র নেতাজিকে চক্রাকারে রাখে ঘিরে 
পাতানো ভাগ্নে—ভাতিজা জঙ্গিরা সুবিধা নেয় সত্বর অথবা ধীরে
বৈষম্যবিরোধী আন্দোলন তুড়ি মেরে শেষ বসে বৈষম্যের হাট
প্রতিশ্রম্নতি প্রহসন জনতার ভাগে অষ্টরম্ভা সমৃদ্ধি লোপাট

সহিংসতা বাড়ে বাড়ে রাহাজানি ঘরে বাহিরে বেঘুরে মরে লোক 
শোষিত মানুষ ন্যূব্জ  ঘরে অশান্তির অগ্নি জ¦লে অবস্থা নাজুক
পরিবার নিয়ে বেকারার ভাসেÑ দেয় অকূলে সাঁতারÑ বাস্তুহারা  
কাজ নেই পকেট গড়ের মাঠ খাদ্য নেই কাঁদে অভোক্ত শিশুরা   

‘মন তুমি রণাঙ্গনে শতচ্ছিদ্র বাঙ্কারের টিন বহু তত্ত্ব দিয়ে
গড়া সুচালো বুলেটে ’ যেনও জাতির হৃদয়ে কেউ দিয়েছে সাঁটিয়ে

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার