আব্দুল মজিদ কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫০

শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে ২০২৬—২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রউফ’র সভাপতিত্বে এবং প্রভাষক (ইতিহাস) কবির মিয়া’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব।  

 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক (যুক্তিবিদ্যা) নীহার রঞ্জন তালুকদার, প্রভাষক (অর্থনীতি) মো. আহাম্মদ হোসাইন, প্রভাষক (ব্যবস্থাপনা ও ব্যবসায় সংগঠন) অজয় কুমার দেব, প্রভাষক (বাংলা) মো. জাকির হোসাইন, প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) বাদল চন্দ্র রায়, প্রভাষক (ইংরেজী) শুভ্র চক্রবর্তী, প্রভাষক (আইসিটি) মো. রিয়াজুর ইসলাম, সহকারি শিক্ষক (গ্রন্থাগার তথ্য বিজ্ঞান) মো. এমদাদুল হক প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার