বাউল সেবুল মিয়ার কথায় জয়ন্ত পালের নতুন গান ‘ক্ষণকাল’

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৫

বাউল সাধক সেবুল মিয়ার লেখা মৌলিক গান ‘ক্ষণকাল’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করতে যাচ্ছেন শিল্পী জয়ন্ত পাল জয়। লোকগান ও বাউলসংগীতের আদি সুর, কথা ও ভাবধারা অক্ষুণ্ণ রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শ্রোতাদের কথা বিবেচনায় নিয়ে ভিন্নধর্মী সংগীতধারায় গানটি নির্মাণ করা হয়েছে।

 


বাউলসংগীত ও সাধনায় দীর্ঘদিন নিজেকে নিবেদিত রাখলেও অনেকটা অন্তরালেই থেকেছেন সেবুল মিয়া। তাঁর লেখা ও ভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তার দীর্ঘদিনের নীরব সাধনার প্রতি শ্রদ্ধা জানাতেই ‘ক্ষণকাল’ গানটির এই নতুন আয়োজন।

 


জয়ন্ত পাল জয় জানান, বাংলার লোকসংগীতের শেকড়, ঐতিহ্য ও ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে আধুনিক সংগীতের সঙ্গে এর একটি নতুন সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে লোকগানের ঐতিহ্যকে সময়ের সঙ্গে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তা আরও সহজভাবে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য।
‘ক্ষণকাল’ গানটির সুর করেছেন জয়ন্ত পাল জয়। সংগীতায়োজন করেছেন হৃদয় সৈকত। গানটির প্রচ্ছদ ডিজাইন করেছেন তামিম রায়হান। স্টুডিও তত্ত্বাবধান ও শব্দ ধারণের সার্বিক সহযোগিতায় রয়েছে এইচএস মিউজিক স্টেশন। গানটি জয়ন্ত পাল জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল সংগীতমাধ্যমে প্রকাশ করা হবে।

 


সুনামগঞ্জের সংগীত সংশ্লিষ্টদের মতে, ‘ক্ষণকাল’ শুধু একটি গান নয়; অন্তরালে থেকে বাউলসংগীত ও সাধনায় নিজেকে নিবেদিত রাখা একজন স্রষ্টার প্রতি শ্রদ্ধা জানানোরও একটি প্রয়াস। তার সৃষ্টিকে নতুন সংগীতায়োজনের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে সুনামগঞ্জের লোকসংগীতের ঐতিহ্যও নতুনভাবে আলোচনায় আসবে বলে আশা করছেন তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার