দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪১

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভা হয়।

 


সভায় জেলার সব পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

 

 

 

 

 

 

 


এছাড়াও দুর্গোৎসব চলাকালে র‌্যাবের বিশেষ টহল এবং সীমান্তবর্তী এলাকায় ২৮ বিজিবির বিশেষ টহল জোরদারের বিষয়ে আলোচনা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 


সভায় সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা আক্তার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সহ বিজিবির প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার